20230325 153712

গরীব মানুষের রোজা
সাঈদুর রহমান লিটন

দাম বেড়েছে রোজার দিনে
যায়না কেনা পণ্য
গরীবকে কেউ করে নাকো
মানুষ ভেবে গণ্য।

পারেনা খেতে ইফতারি
ছোলা মুড়ি দিয়ে
গলাধাক্কা খেয়ে আসে
ইফতার কিনতে গিয়ে।

কোন মতো সাহরি খেয়ে
রোজা রাখে তারা
বাঁচার জন্য পথের ধারে
শুয়ে থাকে যারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।