অবরুদ্ধ সুর
কণ্ঠ জুড়ে সুরের মায়া,
হৃদয়ে মোর গানের ছায়া।
ইচ্ছে ছিল শিল্প সাধায়,
জীবন দেব সুরের ধারায়।
সপ্তসুরের ব্যাকুল তানে,
সুখ জাগতো এই পরাণে।
ভেবেছিলাম গানের ভেলায়,
পাড়ি দেব জীবন মেলায়।
মা-বাবার ওই কঠোর বারণ,
ভেঙে দিল অবুজ কারণ।
বললো তারা, “মিথ্যে এ পথ,
ছাড়ো তোমার সুরের শপথ।”
তাদের মুখের মস্ত বড়াই,
আমার মনে তীব্র লড়াই।
শাসন নামের আগল এসে,
স্বপ্ন আমার দিল পিষে।
হারমোনিয়াম মলিন ঘরে,
নীরবে আজ কান্না করে।
কণ্ঠ আমার স্তব্ধ ভীষণ,
চলছে এখন অন্য জীবন।
তবুও মনে গভীর রাতে,
স্বপ্ন জাগে কল্পনাতে।
জানি না কি ভাগ্য লেখে,
আশায় মরি নিজেকে দেখে।
পূরণ হবে কি সেই আশা?
পাবো কি সুরের ভালোবাসা?
অসম্ভবের এইতো খেলা,
কষ্টে কাটে সারাবেলা।
লেখক: লামিসা রহমান মাইসা
শিক্ষার্থী, ৯ম (খ) শ্রেণি
গৌরীপুর,ময়মনসিংহ










