রবী ঠাকুর বিশ্বের কবি

রানা জামান

বৈশাখ মাসের পঁচিশ তারিখ
রবী এলেন ধরায়,
ঠাকুর বাড়ির সবার মনে
আনন্দের বান ছড়ায়।

হিন্দু মেলার উপহার তাঁর
প্রথম লেখা পদ্য,
লিখেন তিনি গান ও নাটক
লিখেন হাজার গদ্য।

চিঠি লিখেন গেয়েছেন গান
ছবি আঁকেন অনেক,
গীতাঞ্জলি ইংলিশ করতে
ভাবেন নিতো ক্ষণেক।

উনিশ শত তেরো সালে
নোবেল পেলেন তিনি,
শৈশব হতে রবী ঠাকুর
ছিলেন খাঁটি গিনি।

লিখতে লিখতে রবী ঠাকুর
হলেন বিশ্বের কবি,
হাজার বছর পরেও তাঁর
উজ্জ্বল রবে ছবি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।