Image: TBS

গৃষ্মের উত্তাপ আগুনের ভাটি

রানা জামান

গৃষ্মের উত্তাপ কী যে, আগুনের ভাটি
দরদরিয়ে ঘামে দেহ পিপাসা কাতর,
ঘামের শোঁকান কী যে, নয় তা আতর
জল পানে অতৃপ্তিতে ফের ঠোঁট চাটি।

সূর্য যেনো শিরোপরি গেঁড়েছে ঘাঁটি
প্রকৃতি ভীষণ ক্ষেপে হয়েছে পাথর,
মানুষ ভেবেছে আজ হয়েছে চাতর
বৃক্ষ কেটে উঁচু বাড়ি পিচে ঢাকা মাটি।

রাক্ষস সবুজ খাচ্ছে জলাশয় সাথে,
প্রতিবাদী হলে কেউ কাটে নিজ হাতে।

বৃক্ষ না বাড়ালে বেড়ে যাবে আরো তাপ
থামিয়ে নগর বৃদ্ধি বনানী বাড়ুক,
কংক্রিটে প্রশান্তি নেই, ছোট বড় সাপ
সবুজের ব্যাপ্তি দৃষ্টি সবার কাড়ুক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।