ওরা বিপ্লবী 

শাহরিয়ার ইমন 
ওরা বিপ্লবী
ওরা সহসী
ওরা রাজপথে দিতে জানে রক্ত
ওরা বুলেটের আঘাত পেতে নেই বুকে
ওরা দেশের জন্য মৃত্যুকে দেয় সুখে।
ওরা ক্ষুদিরামের উত্তরসূরী
ওরা প্রীতৃলতার উত্তরসূরী
ওরা সালাম বরকত রফিক জব্বারের উত্তরসূরী,
ওরা ভয় পাই না দানবের কালো থাবাকে।
ওরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে বহুবার,
ওরা রাইফেলের সামনে বুক দিয়েছে বারবার।
ওরা বিপ্লবী
ওরা সাহসী
ওরা ভয় পাই না দানবের কালো থাবাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।