20240611 145522
সাহিত‍্য ডেস্ক: বাজারে আসছে চুরি হওয়া জুলে রিমে শিরোপা নিয়ে লেখা বাংলা ভাষার প্রথম কিশোর গোয়েন্দা উপন্যাস জোড়া চাবির রহস‍্য।ছড়াকার ও শিশুসাহিত‍্যিক খায়রুল আলম রাজু রচিত উপন‍্যাসটি প্রকাশ করতে চলেছে সিলেটের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান পাপড়ি।

 

খায়রুল আলম রাজুর জন্ম ৪ জুলাই ২০০০ সালে। দৈনিক জাতীয় পত্রিকা আর ম্যাগাজিনে ছোটোদের জন্য ছড়া-কবিতা আর গল্প লিখেন। পড়াশোনা করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মার্কেটিং বিভাগে।  লেখালেখি তার নেশা। পাশাপাশি নির্বাহী সম্পাদক পদে কাজ করছেন ছোটোদের পত্রিকা শিশুটামিতে। জন্ম বৃহত্তর সিলেটের বানিয়াচং গ্রামে। জেলা হবিগঞ্জ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।