images 2

দুঃখ | ইমতিয়াজ সুলতান ইমরান

received 2991289594334291
গীতিকার

দুঃখ আমি বইতে জানি
দুঃখ আমি সইতে জানি
দুঃখ কভু কইতে জানি না।
দুঃখ দিয়ে যাও রে সখা
দুঃখ কারও হইতে জানি না।

মনের মাঝে দুঃখ যত
জানি আমি রুক্ষ কত
দুঃখ আমি থোইতে জানি না।
দুঃখ দিয়ে যাও রে সখা
দুঃখ কারও হইতে জানি না।

দুঃখ আমার যত ভারী
বইতে আমি তত পারি
দুঃখে আমি নোইতে জানি না।
দুঃখ দিয়ে যাও রে সখা
দুঃখ কারও হইতে জানি না।

দুঃখ আমার মুখের হাসি
দুঃখ আমার বুকের হাসি
ইমতিয়াজে কয় না কভু
দুঃখের ভার লইতে জানি না।
দুঃখ দিয়ে যাও রে সখা
দুঃখ কারও হইতে জানি না।

রচনা:-
২৪ এপ্রিল ২০২৩
এয়ারপোর্ট, সিলেট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।