20230523 213107

ঈদের দিনে বৃষ্টি

সাইদুল ইসলাম সাইদ

ঈদের দিনে বৃষ্টি এসে
আনন্দটাই মাটি,
খুকি এখন ঘুরতে যাবে
করছে কান্নাকাটি।

ছাতা হাতে খুকির সাথে
বৃষ্টিতে যাই চলি,
আনন্দ নেই আমার মনে
মনে মনে জ্বলি।

পুকুর পাড়ে বিলের ধারে
তাকে নিয়ে ঘুরি,
এমন সময় মজা খাবে
কোথায় পাবো পুরি?

ছলেবলে বুঝাই তারে
একটুও না বুঝে,
মজা খাবে মজা খাবে
মজার দোকান খুঁজে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।