20231227 171258

শীতের দিনে পথের মানুষ
সাঈদুর রহমান লিটন

আসলে শীত কষ্ট বাড়ে
আমরা থাকি পথের ধারে
শীতের দিনে উদোম গায়ে
কি কেউ আর থাকতে পারে?

পেটের দায়ে চলতে থাকি
আমরা ভাই মানুষ নাকি
ঘরে বাইরে এক রকম
পোষের শীতে দিচ্ছে ঝাঁকি।

ভাত জোটেনা কাজ জোটেনা
ভাগ্যে আর ফুল ফোটেনা
পথের মাঝে পড়েই থাকি
আপন চোখে কেউ দেখেনা।

এই শহরে হাজার বাড়ি
অর্থ আছে লক্ষ কাড়ি
চুনের থেকে পান খসিলে
তারাই করে খবরদারি।

মায়া-মমতা নাইকো মোটে
বললে কথা দরদ ফোটে
তাদের তরে হাত পাতিলে
গলা ধাক্কা শুধুই জোটে।

এই শহরে শীত আসিলে
শুধু কষ্ট বাড়ে
থাকি পথের ধারে
কেউ দেখেনা খুব কাশিলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।