বিজয়ের গান গাও
জাহাঙ্গীর চৌধুরী
সোনামণি তোমরা যদি
গল্প শুনতে চাও
আমার সাথে স্বাধীনতার
বিজয়ের গান গাও।
একাত্তরের ডিসেম্বরের
ষোল তারিখ বিজয়
নয়মাসের এ যুদ্ধে হলো
ত্রিশ লক্ষ লোক ক্ষয়।
হায়েনার দল গেল শেষে
হাত উপরে তুলি
স্বাধীন দেশের মানুষ হয়ে
বুক ফুলিয়ে চলি।
জাতির জনক বঙ্গবন্ধু
ছিলেন সেরা এক বীর
কালজয়ী এ মহাপুরুষ
নত করে নাই শির।









