20230524 080249

নজরুল আমাদেরই লোক
শাহীন খান

নজরুল চাঁদের হাসি
বিষের বাঁশি
খুকুর কালো চোখ
আমাদেরই লোক।

নজরুল শ্রাবণধারা
গোলাপ চারা
ধ‍্যান কাটিয়ে শোক
আমাদেরই লোক।

নজরুল দ্রোহী কবি
আকাশ রবি
ছন্দ সুরের থোক
আমাদেরই লোক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।