received 429020759376600

চোখ উঠেছে
কাজী রাসেল

চোখ উঠেছে আমার গাঁয়
কাছে যাওয়া বড়ই দায়
থাকতে হবে একা,
চশমা পড়ে যাচ্ছে হাঁটে
হইলো দেখা নদীর ঘাটে
পাশের বাড়ি রেখা।

আজকে জামাই বাড়ি যাইরে
চোখ উঠেছে ঘরে বাইরে
যত্ন নেব সবে।
আমি ছাড়াই হয়না কিছু
ছোট্টো খোকা ঘুরবে পিছু
ভালো হয় যে কবে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।