20230609 105623

আয় আয় বৃষ্টি
চিত্তরঞ্জন সাহা চিতু

কনকনে উত্তাপে মাঠ ঘাট ফেটে যায়
মেঘ ডাকে ঘন ঘন বৃষ্টির দেখা নাই
জল খেয়ে পেট ভরে ফেটে যায় বুকটা
ঘরে আর গাছ তলে নেই বুঝি সুখটা।

বিদ্যুৎ ফাঁকি দেয় এই যায় এই আসে
হাত পাখা নাড়াচাড়া কে আর ভালোবাসে
কুলফি হাতে পেলে আর কথা থাকে না
গরমে ছোট খুকু ছবি তারা আঁকে না।

কবে আর মেঘ থেকে বৃষ্টিটা ঝরবে
মানুষেরা মন খুলে আনন্দ করবে
কদমের গাছে গাছে শত ফুল ফুটবে
দুষ্টুরা সারাদিন জলে তারা ছুটবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।