FB IMG 1571456724880


শীত এলো

মোঃ সাগর মিয়া

শীত যে এলো,গীত যে করো
পাখপাখালি ডানা মেলো।
আকাশ প্রাণে উড়ে গিয়ে
বরণ করো, চরণ ফেলো।

সবুজ ঘাসে শিশির ভেজা
রবির আলোয় আলোকিত।
হীরার মতো জ্বলে শিশির
মন কে করে পুলকিত।

খেজুর রসে,খেজুর গুড়ে
নানান রকম নকশাঁ পিঠা।
চিতই পিঠা,ভাপা পিঠা
সাথে আছে আখেঁর মিঠা।

মায়ের হাতে এসব খেতে
শীতকালে যে বায়না ধরি।
তাই-তো এসো সবাই মিলে
শীতকালেরে বরণ করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।