আমার ছেলে বীরপুরুষ

শেখ বিন জালাল

কতো শিক্ষার্থী হয়েছে শহীদ

তাঁরা কি আর ফিরবে নিড়ে,

এ দেশের মাটি সাক্ষী থাকবে

যা কিছু হয়েছে তাঁদের ঘিরে।

 

কতো তরুণ তরুণী হয়েছে শহীদ

থাকবে মোদের স্মরণে,

আবার যখন জুলাই,আগস্ট আসবে

শহীদের কথা পরবে মনে।

 

শত শিক্ষার্থী ধরিয়া অস্ত্র

আন্দোলন করলো রাত দিন,

কতো শিক্ষার্থীর রক্তের বিনিময়

আবার দেশটা স্বাধীন।

 

কতো মায়ের আজ বুকটা খালি

ছিলোনা তাঁরা কাপুরুষ,

ঐ মায়েরা আজ বুক ফুলিয়ে বলবে

আমার ছেলে বীরপুরুষ।

 

এবার দেশ ঘরতে হবে

স্বাধীন মতো চলতে হবে

নিজের ইচ্ছায় বাঁচতে হবে

অন্যায়ের বিরুদ্ধে রুখতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।