20231221 122742

সাহিত্য ডেস্ক: দেশের জনপ্রিয় ইসলামী রেকর্ড লেভেল নাশিদ ফিল্ম থেকে আসছে পারভেজ হুসেন তালুকদার রচিত নতুন দুই নাশিদ “মহান রবের বন্ধু তুমি” ও “ওগো বাবা”।

received 1049093256346768
পোস্টার

শিশুশিল্পী আবু রায়হানের কন্ঠে এবং সুরকার শাহিন ইসলামের সুরে নাশিদ দুটি মুক্তি পাবে নাশিদ ফিল্মের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

received 246829531614922
পোস্টার

পারভেজ হুসেন তালুকদার একজন সুপরিচিত কবি, শিশুসাহিত্যিক ও সম্পাদক হলেও ছড়াকার হিসেবে সবচে সমাদৃত, যিনি সম্প্রতি গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ছোটবেলা থেকেই লেখালেখির সাথে সম্পৃক্ত পারভেজ নিয়মিত দেশের বিভিন্ন পত্রপত্রিকায় লিখেন। ২০২১ সালে তাঁকে হাওর অঞ্চলের সুলতান ছড়াকার (দিরাই) নামে আখ্যায়িত করা হয়। তিনি কাব্য কিশোর পত্রিকার সম্পাদক, ছড়ার ঝলক তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বই। তিনি ২০০৫ সালের ২৩শে আগস্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামে জন্মগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।