বানর মামা
স্বপন কুমার সরকার
বানর মামা,কলা খাবা?
মুখটা তোমার বেজায় রাঙা!
দাঁতগুলো বেশ সুঁচের মত
দেহটা নয় অনাবৃত।
লেজটা লোমশ, নয়কো বাঁকা-
নয়কো অত মোটাসোটা।
তোমার হাসি দেখে ভাবি-
মানুষ হাসে ঠিক এমনি।
রেগে গেলে নখের আঁচড়
বসিয়ে দাও মুখের উপর।
দলটা তোমার বেজায় ভারী,
দেখে মোরা ভয়েই মরি।










