শরতে প্রেম জাগে
আসাদ সরকার

হিমেল হাওয়ায় পাতা নড়ে
ফুলের পাপড়ি ঝরে,
শরৎ এলে প্রেমের হাওয়ায়
হৃদয় আমার নড়ে।

ভালোবাসা ছোঁয়া পেয়ে
হৃদয় কেমন করে,
জোসনা মাখা চাঁদনী রাতে
তোমায় মনে পড়ে।

শরৎ এলে বন কাননে
শিউলি বকুল ফোটে,
পূব আকাশে সূর্যের মত
প্রেমও জেগে ওঠে।

নীল গগণে মেঘে ভেলা
করে যখন খেলা,
হৃদয় মাঝে কোষে তখন
প্রেমের জমায় মেলা।

আন্দোলন হয় মনের ভেতর
শুধু তোমার নামে,
লিখে পাঠায় প্রেমে লিপি
শিউলি ফুলের খামে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।