রক্তে লেখা বর্ণমালা
নবী হোসেন নবীন
রক্তভেজা বর্ণমালা
যারা করল দান
আমরা কভু ভুলব নাতো
তাদের অবদান।
ভাষা আছে ভাষা রবে
মুখে চিরকাল
তোমরা আছ তোমরা রবে
হৃদয়ে বহাল।
কে বলেছে তোমরা শহিদ
পরানবিহীন দেহ
চিরজীবী হয়ে আছ
মরণি তো কেহ।
যত দিনই মুখে মুখে
জারি রবে ভাষা
তত দিনই তোমরা প্রাণে
জাগাবে জোর আশা।
আমার ভাইয়ের রক্তে লেখা
বাংলা বর্ণলামা
যুগে যুগে খোলে দেবে
বোবার মুখের তালা।









