বুদ্ধিজীবি দিবস
মোহাম্মদ মুজিবুল হক
নয় মাস ধরে লড়াই করে
টের পেল ওই পাকি
দিন যতটাই কাটুক কেবল
পতন ওদের বাকি।
এদেশটারে লুটে নিয়ে
মিটেনি তো তেষ্টা
মেধাশূন্য করতে জাতি
করে শেষে চেষ্টা।
ডিসেম্বরের চৌদ্দ তারিখ
বিজয় আসার আগে
বেছে বেছে বুদ্ধিজীবি
হত্যা করলো রাগে।
রাজাকার আর বদর সবাই
পাক সেনাদের মিত্র
ওদের মদদ পেয়ে পাকি
আঁকে নিধন চিত্র।
নামে মুসলিম ছিল ওরা
মানতো না তো ধর্ম
তাই তো তারা করেছিল
এমন ঘৃণ্য কর্ম।









