জীবন

স্নেহা আমিন শেখ

জীবন মানে বিভীষিকাময় ঢেউ
জানে কী তা কেউ?

যে কাঁদে, হাসে সেও
তবুও সবাই কারো না কারো প্রিয়!

মনের মাঝে লুকিয়ে থাকে, দুর্ভিক্ষ
আলোড়ন জাগায়,
কত রকমের চিত্র আঁকে-
জীবন মানে যেনো বেদনার শাখা-প্রশাখা।

কারো দুঃখ তো কারো সুখ,
কেউ যত্নে বাঁচে, কেউ অযত্নে মরে।
যে ভালোবাসে, তার ভেতরটা একদিন অবহেলায় ভরে-
যেনো অসহায়ত্ব দুর্দিনের চিরচেনা মুখ।

জীবন মানে এক অশান্ত মনের নীল আকাশ,
মন পোড়ার কঠিনতম উদ্ভাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।