ছক্কা মামা ছক্কা মারে

সাঈদুর রহমান লিটন

 

ছক্কা মামা ছক্কা মারে

 মক্কা ফেরার পথে,

নিয়ে আসে সোনাদানা

 যা যা কুলায় রথে।

পাপের বোঝা কমবে বলে

করতে গেলেন হজ্জ,

এসব যদি না আনেন সে

বেড়ে যাবে লজ।

লক্ষ টাকা খরচ হলো

পকেট হলো খালি,

হজ্জটাও তাই পূরণ হলো

দিয়ে জোড়া তালি।

তাও তো এখন বলবে সবাই

ছক্কা মামা হাজি,

মদিনাতে আসছেন রেখে

যা যা ছিলো পাজি।

একটি মন্তব্য

  1. অনেক ধন্যবাদ জানাচ্ছি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।