চাওয়া পাওয়া

শ.আ. মাসুদ

 

যে জনা ভেবেছি আপন-

মনের কুঠরে,

সে জন হয়েছে স্বপন-

ঘুমের ঘোরে।

যে নদী পাড়ি দিতে –

তরীতে চড়ি,

ঐপাড়ে যেতে যেতে –

পানিতে পরি।

যে ফুল তুলিতে আমি –

বাড়িয়েছি হাত,

ফুল নয়, পেয়েছি আমি –

কাঁটার আঘাত।

যে ঘর বেঁধেছি সেদিন –

যতন করে,

সে ঘর হয়েছে মলিন –

ভেঙেছে ঝড়ে।

যে আশায় আছি বেঁচে –

এখনো জানি,

সে আশায় সুখ বেচে –

দুঃখ কিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।