স্বপ্নলতা
এম এ জিন্নাহ
এই-যে আমি স্বপ্ন বাঁধি
কত শত-শত ;
স্বপ্নগুলো দেখতে যেনো
বাংলাদেশের মতো।
রঙ ছড়ানো রঙ মাখানো
স্বপ্ন রাশি রাশি ;
মুখ ফুটিয়ে থাকছে সেথায়
অভাব জয়ের হাসি৷
দেশের ছবি দশের ছবি
থাকছে ভাঁজে ভাঁজে ;
এই-যে আমি খুঁজছি বিজয়
আমার সকল কাজে।
আমি কেবল স্বপ্ন বাঁধি
আমার মায়ের মতো ;
স্বপ্নগুলো দেখতে আমার
বাংলাদেশের মতো।









