তুমি প্রেমের ফুল
পারভেজ হুসেন তালুকদার
যে কবিতায় তুমি
বর্ণিত হয়েছো অপরাধীর রূপে,
যে চরণে ছন্দিত
তোমার নিদয়, নিঠুরতা—
সে কবিতার বর্ণবুননে
আমার সায় ছিল না কখনোই।
তুমি যে নিতান্তই এ প্রাণে
প্রেমের ফুল হয়ে ফুটন্ত,
নিদয়-নিঠুর তুমিটার সাথে শুধু
দূরত্বের পর্দা চিরকাল।









