রহস্যময় জবাব

মাহফুজা আক্তার এম.এ.কে
অনুভূতিতে যে মরিচা ধরাচ্ছো
একদা এই প্রভাব ঠিকই পড়বে!
ঠিক তোমারই উপরে পড়বে
সেইদিন কিভাবে বলো সইবে!
এই যে অনুরাগ জমে যাচ্ছে
এর প্রভাবে পাথর স্তুপ হবে!
এই পরিবর্তন তোমারই জন্য
সেইদিন কিভাবে বলো সইবে!
আছে উত্তর তোমাতে কোনো
তুমিং বরং প্রস্তুত করো জবাব!
আমি বরং সেইদিন মুচকি হেসে
শুনবো তোমার রহস্যময় জবাব!
২২ জানুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।