20221112 003129

মনে বেদনার চর জাগে
রফিকুল নাজিম

চাইলেই আমি নদীটা বেচে দিতে পারতাম
সস্তায় কিনতে পারতাম অরণ্যে আড়াল সবুজ পাহাড়
কিন্তু নদীর টলটলা জলের উপরিতলে আমি চোখ রাখি
দেখি আমাদের যুগপৎকাল; কমলা রঙের বিকেল
পাখিদের নীড়ের ফেরার কাব্য পড়ি রোজ,
তোমার আমার প্রণয়ের জলছবি এঁকে যায় ছোট ছোট ঢেউ
তোমার সাথে জলকেলি করবো বলে
নদীটিকে আমি একজীবন বুকে আগলে রাখি।
ছলাৎ ছলাৎ ঢেউয়ে বুকের তীর ভাঙে নদী
আহা! কেবলই বেদনার চর জাগে মনে…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।