image editor output image1300005501 1665552257168

আমার প্রিয় দেশ
মোহাম্মদ মুজিবুল হক

অনুপম সুন্দর আর মনোহর
মোর প্রিয় দেশ সেরা,
চোখে চেয়ে দেখি বলে উঠি একি!
রঙ আর রূপে ঘেরা।

বহে কত নদী চলে নিরবধি
আঁকা বাঁকা গতি পথ,
মাছ ধরে জেলে তাতে জাল ফেলে
কাজে থাকে তার মত।

সবুজে শ্যামলে কত ফুলে ফলে
আসে সুমধুর ঘ্রাণ,
পাখি দলে দলে গান গেয়ে চলে
জুড়িয়ে যায় মন প্রাণ।

কেটে গেলে রাত আসলে প্রভাত
কাজে ছুটে যায় সবে,
দিন শেষে ফিরে নিজ নিজ নীড়ে
সুখী হতে চায় ভবে।

দেখি নাতো আর খুঁজি বারবার
এমনটি আর কোথা নাই,
জন্ম এদেশে আবার অবশেষে
মৃত্যুর দেশে ফিরবার চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।