rajib128 1734781543

নবীর আগমন

আব্দুস সাত্তার সুমন

বিশ্ব নবীর আগমনে
খুশি জগৎবাসী,
অন্তর দিয়ে নবী তোমায়
আমরা ভালোবাসি।
পূরণ করি সেই চয়নে
ধারণ করি বুঝে,
হাদিস-কোরআন মর্মমতে
ভালো করে খুঁজে।
তোমার উম্মত হয়ে আমি
শুকর গুজার করি,
রেখে যাওয়া সুন্নাহ গুলো
আকড়ে মোরা ধরি।
হয় ঈদে মিলাদুন্নবী
সর্বক্ষণে লালন,
সোমবার থেকে বৃহস্পতি
রোজা রেখে পালন।
রেখে যাওয়া উজ্জল দিশা
বেদাত মুক্ত গড়ি,
সঠিক পথকে খুঁজে খুঁজে
ফরজ কায়েম করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।