1c70d891 78d0 4bc1 b563 b618c465b2bd

চোর

শেখ মোমতাজুল করিম শিপলু

চুরির বিদ্যা দাদার ছিলো
তার থেকে পাই আজ,
ধর্মের মতো কর্ম আমার
তাতে কিসের লাজ।
সগৌরবে করি চুরি
কোলে আনি হাঁস,
থালা বাসন চামচ বাটি
দেশকে দিয়ে বাঁশ।
রাজার বাড়ি করতে চুরি
কত্ত মজা লাগে,
পছন্দ যা হয়েছে মোর
তা নিয়েছি ভাগে।
ছেঁচড়া কোনো চোর নই আমি
চিনেছে এ বিশ্ব,
আজান দিয়ে করছি চুরি
আমি চোরের শিষ্য।
চোর খেতাব দেয় দেশের জনক
নামাজে তাই করি,
জাতিগত চোর যে আমি
কাউকে যে না ডরি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।