20231223 153445

প্রিয় কবির জন্মদিন 
মোহাম্মদ শামীম মিয়া

তিতাস পাড়ের গর্ব তুমি
ধন্য তোমার জন্মভূমি
বইছে খুশির বন্যা
চোখের কোণে অশ্রু ধারা
আবেগ মিশে পাগলপারা
প্রকৃতি অনন্যা।

ফুলের বনে গাইছে পাখি
আনন্দ আজ কোথায় রাখি
কিসের শুভ-চিন
বলছে কেহ হাসিমুখে
পাশে থাকেন সুখে-দুখে
কবির জন্মদিন।

ন্যায়ের পক্ষে কথা বলেন
দেশ বিদেশে ছুটে চলেন
মিশুক এবং আপন
বুদ্ধিজীবীর ছেলে তিনি
দেখছি যারে প্রতিদিনই
সরল জীবনযাপন।

কোন সে কবি জনপ্রিয়
মনের থেকে দোয়া নিও
কি নাম তোমার ভাই
সোহেল রশিদ নামটি যে তাঁর
সাহিত্যে বেশ অবদান যার
জুড়ি দেখি-নাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।