20231105 103420

নয়া পানির ঢল
এম এইচ মুকুল

বৃষ্টি ভীষণ মুশলধারে
বিলে অথই জল,
রাস্তাঘাটও যাচ্ছে তলে
বইছে পানির ঢল।
জওয়ান বুড়ো ছুটছে সবে
হাতে নিয়ে জাল,
হই হুল্লোড়ে মেতেছে সব
দেখে মাছের ফাল।
জালের ভিতর ট্যাংরা পুঁটি
করছে রে ঝিলমিল,
ক্ষণেক্ষণে ছোঁ মারে ওই
শূন্যে উড়া চিল।
সারস পাখি মগ্ন ধ্যানে
দাঁড়িয়ে এক ঠায়,
ধরবে পুঁটি লম্বা ঠোটে
সুযোগ যদি পায়।
তাধিন তাধিন নেচে বেড়ায়
খোকাখুকির দল,
বাধ ভেঙেছে নিষেধ মানার
দেখতে পানির ঢল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।