20230514 064703

মা
গৌর গোপাল পাল

মা মানেই অনেক কিছু
তুলনা নাই যার
সদাই ঘুরি তারই পিছু
করি যে ঘর-বার।

মায়ের বুকের দুগ্ধ পেয়ে
প্রথম আহার করা
প্রথমে মা ডাকটি দিয়ে
শুরু জীবন গড়া।

মায়ের মতো আপন জনা
কেউ তো না হয় ভবে
মা যে বাঁচার স্বপ্ন পরম
সেটাই জানি সবে।

মায়ের কোনো বিকল্প নাই
তুলনা নাই তার
মাকে ছাড়া জীবনটা তাই
দুখেই করি পার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।