20230419 235804

মজনু মিয়ার গুচ্ছ ছড়া

মঙ্গল শোভা যাত্রা

একটা রীতি বহুদিনের
পালন করে ঢাকা
মঙ্গল শোভা যাত্রা করে
যতন করে রাখা।

রঙ-বেরঙের সাজন কুজন
বৈশাখী রঙ মাখা
বাদ্যযন্ত্র বাজায় খুশির
ব্যানার পতাকা আঁকা।

মাঠে ঘাটে মেলা বসে
নাগরদোলা ঘুরে
সবার কী আর সাধ্য থাকে
টাকায় পকেট পূরে?

তবু বৈশাখ আসবে ঠিকই
ধরার নিয়ম মতে
যার যেমন সাধ্য থাকে সে
সাজে রূপের শ’তে।

মর্যাদার মাস রমজান

আরবি বারো মাসের মধ্যে
রমজান মাস ভালো
এই মাসে জ্বেলেছেন আল্লাহ
কোরআনের আলো।

রমজান মাস কে তিন ভাগে
ভাগ করেছেন জানি
রহমত,মাগফিরাত, নাজাতের
উত্তম তা মানি।

রমজান মাসের সাতাশ তারিখ
কোরআন নাযিল হয়
তাই তো রমজান সব’চে প্রিয়
হয় যে বরকতময়।

ঈদে যেমন সাজি

ঝিলমিলা রঙিন পোশাকে
আলতা,স্নো দিয়ে
জুটি বাঁধা চুলে রাখি
বেণী সাজ নিয়ে।

কানের উপর চুলের ভাঁজে
একটা গোলাপ ফুল
কপাল ছুঁয়ে উড়ছে বায়ে
হালকা ক’টা চুল।

নুপুর বাজে ঝুনুরঝুনুর
হেলেদুলে চল
হাসিখুশি মুখে যেনো
আনন্দেরই ঢল।

মজনু মিয়া ( টাঙ্গাইল )

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।