prothomalo import media 2019 10 17 8fcdedd76c562c07ab6054474fb859b9 5da7dc185d18a

ভোরের আমেজ
আলী হায়দার আহমেদ সুজেল

ভোর সকালে পাখিরা সব
মিষ্টি সুরে ডাকে
শিশির ভেজা পরিবেশ টা
শান্ত নিরব থাকে।

এমন সময় জাগতে আমার
ভীষণ ভালো লাগে
ভোর সকালে তাইতো আমি
জাগি সবার আগে।

সূর্যের কিরণ নিত্য রূপে
দেয় যে তখন দেখা
শান্ত পথে হাটতে আমার
ভালো লাগে একা।

মাঝে মাঝে ভাবি আমি
পাখি হয়ে উড়ে
রোজ ভোরেতে পাখা মেলে
চারপাশ দেখি ঘুরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।